সন্দেহভাজন ৬ অপহরণকারীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অ্যান্টি কিডন্যাপিং স্কোয়ার্ড। মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডা ও মিরপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  
আটকৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন। তার নাম মাসুমা আকতার বলে জানা গেছে।
স্কোয়াডের প্রধান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে  বলেন, অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের ধারাবাহিক অভিযানে তাদের আটক করা হয়।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]