ভৈরবে ককটেল বিস্ফোরণে আহত লুৎফর রহমান (৩৫) নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
নিহতের ভাগ্নে আনোয়ার হোসেন জানান, গত ১১ ফেব্রুয়ারি ভৈরবে একটি বাসে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে আহত হন তার মামা লুৎফর রহমান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ (শুক্রবার) তার মৃত্যু হয়।
নিহত লুৎফর গাইবান্ধার কুমার ভিটা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় গিয়ে কৃষি কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে ১১ ফেব্রুয়ারি তিনি ককটেল হামলার স্বীকার হন।
কেএইচ





