রাজধানীর গুলশান থানাধীন কোকাকোলা মোড়ে পিকআপ ভ্যান উল্টে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক ৩৫ বছর বয়ষ্ক নিহত ওই ব্যক্তির পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুল হাতার শার্ট।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রিক্সাকে পাশ দিতে গিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে চালকসহ সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের অ্যাপোলো হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই অজ্ঞাত ওই ব্যক্তি নিহত হন।
গুলশান থানার সেকেন্ড অফিসার শেখ সোহেল রানা বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের একটি টিম ঘটনাস্থলে আছে।