চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুন্নবী ওরফে সোহাগ (২৫) নামে যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে নগরের চান্দগাঁও শ্যামলী আবাসিক এলাকার খোলা মাঠে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোহাগ একজন সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাইরুল ইসলাম বলেন, সোহাগ তাঁর সহযোগীদের নিয়ে শ্যামলী আবাসিক এলাকায় অবস্থান করছে-এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। প্রায় পাঁচ মিনিট ধরে গুলি বিনিয়ম চলে। একপর্যায়ে সোহাগের সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সোহাগকে আটক এবং একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
এআই





