নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধেলিপু (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (২০ জুন) রাতে ফতুল্লার দাপা বালুর মাঠ এলাকায় এই‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

লিপু ফতুল্লার পিলকুনি এলাকার মৃত শামসুল হকের ছেলে।

জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর এনামুল হক গণমাধ্যমকে জানান, বুধবার লিপুকে গ্রেফতারের পর রাতে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। দাপা বালুর মাঠ এলাকায় পৌঁছালে লিপুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

ইন্সপেক্টর এনামুল জানান, তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে লিপুর সহযোগিরা পালিয়ে যায়। এসময় লিপুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আরও জানায়, নিহত লিপু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে।

এমবি