নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের এক বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা সোনার গহনা, মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকাসহ অন্তত ১৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।

বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে ১০/১২ জন ডাকাত রামনাথপুর গ্রামের আব্দুর রবের বাড়ির লোহার গেট ভেঙে ঘরে ঢোকে। ডাকাতদের মধ্যে চারজন মুখোশ পরা ছিল।

এসময় তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ সাড়ে তিন লাখ টাকা, ১৫ ভরি সোনার গহনা, পাঁচটি মোবাইল ফোন, দু’টি ডিজিটাল ক্যামেরাসহ অন্তত ১৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়ো জনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএইচ