রাজধানীর শেরেবাংলা নগরে 'অধিক বৃক্ষ,অধিক সমৃদ্ধি' এই স্লোগানকে নিয়ে শুরু হওয়া মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার শেষ দিকে ক্রেতা-দর্শনার্থীদের ঢল নেমেছে। প্রতিটি স্টলে বেড়েছে চারা বিক্রির পরিমান।বেশি বিক্রি হচ্ছে ফলদ ও ঔষধী বৃক্ষের চারা।

তবে মেলার গার্ডেনিয়া নার্সারীতে ক্রেতা-দর্শনার্থীর ভীড় যেন চোখে পড়ার মতো। মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীর প্রত্যেকেই ভীড় জমাচ্ছেন মেলার সর্বোচ্চ মূল্যের বৃক্ষ বট বনসাইকে ঘিরে। কেউবা উৎসুক দৃষ্টিতে দেখছে কারুকার্যময় টবে বসানো সুনির্দিষ্ট আকৃতির এই বনসাই। আবার কেউবা এই আর্কষণীয় বনসাইয়ের ছবি তুলছে। কেউবা দামদরও করছেন।

মেলার সবচেয়ে দামী এই বনসাইটির নাম চাইনা বট(ফাইকাস)। এটা চীন থেকে আনা হয়েছে। এর বর্তমান বয়স ৫০ বছর। এটি আরও ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত বাঁচবে বলে জানান এর পরিচর্যাকারী জোবায়ের আহমেদ।

বনানী থেকে মেলায় আগত মো: ইফতেহারুল আলম বনসাইটির দাম ৩ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত বললেও গার্ডেনিয়া নার্সারীর মালিক মো: জিয়াউর রহমান এটি বিক্রি করেননি। তিনি বলেন,সৌন্দর্যবর্ধক এই বনসাইটি ৪ লক্ষ টাকায়বিক্রি করবেন।

এবারের মেলায় সবচেয়ে বেশি পরিমানে বিক্রি হচ্ছে ফলদ ও ঔষধি বৃক্ষের চারা। ফলদ বৃক্ষের মধ্যে ব্যাপক হারে বিক্রি হচ্ছেআম,

করমচা,কলা,জাম্বুরা ও লেবুর চারা। জাতভেদে ফলসহ আমের চারা বিক্রি হচ্ছে ৫ হাজার থেকে ২৪ হাজার টাকা পর্যন্ত। লেবু,করমচা ও জাম্বুরার চারা বিক্রি হচ্ছে ১৫০টাকা থেকে ১ হাজার টাকায়।

অন্যদিকে মেলায় ঔষধি বৃক্ষের চারা উলটকম্বল,বাসক, ধতুরা,

কালমেঘ,আলফা আলফা ও স্টেভিয়া ইত্যাদি জাতের চারা বিক্রি হচ্ছে  ৫০থেকে ১৫০ টাকায়।

চারা কেনার পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীরা কিনছে চারার দ্রুত বর্ধনশীল জৈব্যসার,ফুল ও ফলঝরা রোধক বিভিন্ন রকমের হরমোন জাতীয় ঔষধ ও হাইব্রীড জাতের বিভিন্ন সবজির বীজ। মেলায় চারা দ্রুত বাড়ার জন্য সহায়ক তাজা ও ওয়েস্টকনসার্ন নামে জৈব্য সার প্রতি কেজি প্যাকেট আকারে বিক্রি করছে ৭০ টাকা করে। ফুল ও ফলঝরা রোধক লিকুইড জাতীয় হরমোন ম্যাক্রোল,পিজেআর,পিআরজি ইত্যাদি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা করে।

এছাড়া গ্রীণলিপ নামে পুঁইশাক,অরকা-অনামিকা নামে ঢেড়শ,ঝালমরিচ,গোল মরিচ,মিষ্টি মরিচ ও হোয়াইট বয় নামে ধুন্ডল এর হাইব্রীড জাতের বীজ বিক্রি হচ্ছে ৫০ টাকা প্যাকেট।

মেলায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নার্সারীর তত্ত্বাবধানকারী প্রফেসর ড.ফরহাদ হোসেন বলেন,মেলার শেষ পর্যায়ে এসে কেনা-বেচার পরিমান আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে। তবে এবারের মেলায় ফলদ ও ঔষধী বৃক্ষের চারা বেশি পরিমানে বিক্র হচ্ছে। 

৫ জুন মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা শেষ হবে আগামী ৪ জুলাই।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ