চট্টগ্রামের হযরত শাহ আমানত বিমানবন্দর থেকে ৯০ লাখ টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে সৌদী আরবের একটি ফ্লাইটে দেশে আসা জাহাঙ্গীর আলম নামে ওই বিমানযাত্রীকে আটক করে কাস্টম ইন্টেলিজেন্স।

কাস্টমস ইন্টেলিজেন্সের সহকারী পরিচালক উম্মে নাহিদা জানান, এফ১৩১৬৫০৭ নম্বর পাসপোর্টধারী ওই যুবক তার জুতার মধ্যে প্রতিটি ১০ তোলা ওজনের ১৬টি স্বর্ণের বার লুকিয়ে রেখেছিলেন।

চেকআউট করার সময় সন্দেহ হলে তার শরীরে তল্লাশি চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের এসব স্বর্ণ আটক করা হয়। আটককৃতের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় বলে জানা গেছে।

এআর