ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শৌচাগার থেকে মানব শিশুর ভ্রুূণ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে এম আর আই রুমের পাশের শৌচাগার থেকে ভ্রুূণটি উদ্ধার করা হয়। এটির বয়স প্রায় ৭ মাস।
হাসপাতাল কতৃপক্ষ জানান, সকালে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী সুমাইয়া শৌচাগার পরিস্কার করতে গিয়ে ভ্রূণটি দেখতে পান। পরে কতৃপক্ষকে জানালে হাসপাতাল পরিচালক ও উপ-পরিচালক ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ভ্রূণটি মর্গে পাঠিয়ে দেয়। তবে এটি কার কিংবা কি করে এখানে এলো তা জানা যায়নি।

ঢাকা,১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ