বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী হত্যা মামলার আসামি শাকিল খন্দকার ওরফে গোলাম রসূল ওরফে নিলয় ওরফে রনি ওরফে শাকিলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলার অতিরিক্তি পুলিশ সুপার আকতার হোসেন এক সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার হওয়া শাকিল ছিলিমপুর দক্ষিণপাড়া এলাকার বাকীবুল্লাহ খন্দকারের ছেলে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাতে একই এলাকার রানা সেখের ছেলে বাকীরুল্লাহ বিপ্লবকে (২০) শাকিল খন্দাকারসহ ৫/৬ জন বন্ধু মিলে পরিকল্পিতভাবে হত্যা করে। এরমধ্যে শাকিল এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।
পরদিন ২০১৫ সালের ১ জানুয়ারি এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাকিল খন্দাকার বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ান। পরে বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
জেআই





