কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার মা-ছেলে হত্যা মামলার আসামি আবুল কাশেমকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল গভীর রাতে ঘুমন্ত অবস্থায় কুতুবদিয়া থানার দক্ষিণ মগডেইল এলাকায় গৃহবধু জান্নাতুল ফেরদৌস (৩২) ও তার ছেলে বাপ্পীকে (৩) হত্যা করে আবুল কাশেম ও সহযোগীরা।
হত্যার পর এলাকায় কানাঘুষা শুরু হলে আবুল কাশেম রাঙামাটি এলাকায় পালিয়ে যায়। কয়েকদিন আগে চাকরির জন্য চট্টগ্রামে আসে। মঙ্গলবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক(এসআই) সন্তোষ চাকমা জানান, ২৩ এপ্রিল গভীর রাতে আবুল কাশেম ও তার সহযোগীরা গর্ভবতী জান্নাতুল ফেরদৌসকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে। এ সময় ছেলে বাপ্পী জেগে উঠে কান্নাকাটি শুরু করলে তাকেও হত্যা করে তারা। পরে মা ও ছেলেকে গর্তে ফেলে দিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা,১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//জেইউ
জাতীয়
কুতুবদিয়ায় মা-ছেলে হত্যা মামলার আসামি গ্রেফতার
কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার মা-ছেলে হত্যা মামলার আসামি আবুল কাশেমকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।





