মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজ ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় মগবাজার-মৌচাক ফ্লাইওভারের প্রকল্প পরিচালক মোজাম্মেল হককে আগামী ২০ জানুয়ারির মধ্যে ফ্লাইওভার সংশ্লিষ্ট পুরো রাস্তা সংস্কারের নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী।
জেএ





