টেকনাফের গফুর প্রজেক্ট ও স্লুইসগেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ষাট হাজার পিস ইয়াবাসহ এক মায়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো উদ্ধার ও তাকে আটক করা হয় বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের পাবলিক রিলেশন অফিসার মো. মহসিন রেজা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে টেকনাফের গফুর প্রজেক্ট ও স্লুইসগেট এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি। তখন রাত দেড়টার দিকে স্লুইসগেট এলাকা চল্লিশ হজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।

পরবর্তিতে সকাল সাতটার দিকে গফুর প্রজেক্ট এলাকা থেকে বিশ হাজার পিস ইয়াবাসহ একজন মায়ানমার নাগরিককে আটক করা হয় বলে তিনি জানান। তবে তার পরিচয় সম্পর্কে তিনি কিছুই জানাননি।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় টেকনাফের কে কে খাল এলাকা থেকে ছয় পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

এমআর/এমকে