চট্টগ্রাম নগরে ভারি বৃষ্টিপাতে অধিকাংশ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে চট্টগ্রামের প্রধান সড়ক মুরাদপুরে পা পিছলে পড়ে পানির স্রোতের টানে এক পথচারি নিখোঁজ রয়েছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, পথচারী হেঁটে গন্তব্যে যাওয়ার পথে হঠাৎ করে নালাতে পড়ে যান। কয়েকজন তাকে টেনে তোলার চেষ্টা করলেও পানির স্রোত থাকায় তা ব্যর্থ হয়েছে।

ডুবুরি দলের লিডার বলেন, “বেলা ১১টার দিকে মুরাদপুর এলাকায় এক ব্যক্তির নিখোঁজের সংবাদ পেয়ে দ্রুত পাঁচ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আমরা যুবকের তলিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। বিকেল ৪টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। বর্তমানে মুরাদপুরের আয়োজন রেস্তোরাঁর পাশে অভিযান চলছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিতে দেখা যায়, মুরাপদুর মোড়ে লুঙ্গি পরিহিত মধ্য বয়সী একজন পুরম্নষ নালার পাশ দিয়ে হাঁটছিলেন। মুহূর্তেই পা পিছলে তিনি নালায় পড়ে যান। কয়েকজন চেষ্টা করেও তাকে তুলতে পারেনি। তিনি স্রোতে হারিয়ে যান। নিখোঁজ থাকা ব্যক্তির ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি সন্ধ্যা পর্যন্ত।

জলাবদ্ধতার কারণে গত মাসে ২ নম্বর গেট মেয়রগলিতে খালে পড়ে সিএনজি চালকসহ দুই জনের মৃত্যু হয়। এর আগে নগরীর বহদ্দার হাটে নালায় পড়ে গিয়েছিল যাত্রীসহ একটি সিএনজি অটোরিকশা। অবশ্য স্থানীয়রা তাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছিল।

এমবি