ঢাকা উত্তর সিটি নির্বাচনে ১৬ নং ওয়ার্ডের উত্তর কাফরুল স্কুল কেন্দ্রে ঢুকে বাস সমর্থিত এজেন্টদের ব্যাপক মারধর করেছে এবং স্কুলের গ্লাস ভেঙ্গে দিয়েছে পুলিশ। এ ঘটনায় মনি ও দুলালসহ বেশ কয়েকজন আহত হয়। এসময় প্রায় আধাঁ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা ৩০মিনিটের দিকে পুলিশ কেন্দ্রে ঢুকে এজেন্টদের মারধর করে এবং কেন্দ্র থেকে তাদের বের করে দেয়।

অপরদিকে, একই ওয়ার্ডের এডভেন্টিস স্কুল কেন্দ্রে অস্ত্রনিয়ে ঢুকে হামলা চালায় আওয়ামী লীগ সমর্থিত কর্মীরা। এসময় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, এখানেও প্রায় আধাঁ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।

সর্বশেষ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানা গেছে।

এমকে