বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুই প‌রিবহণ শ্রমিককে গ্রেফতারের প্রতিবা‌দে এবং তাদের মুক্তির দাবিতে দ‌ক্ষিণাঞ্চ‌লের ২১ রু‌টে বাস চলাচল বন্ধের ডাক দেওয়া হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দি‌কে ব‌রিশাল নগ‌রের রুপাতলী বাস টা‌র্মিনা‌লের সাম‌নে সুরভী চত্বরে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ শুরু ক‌রেন প‌রিবহণ শ্রমিকেরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বি‌ক্ষোভ ক‌রেন।

এর ফলে ব‌রিশাল থে‌কে দ‌ক্ষিণাঞ্চ‌লের ২১‌টি রু‌টে যাত্রী প‌রিবহণ বন্ধ র‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়েছেন রুপাতলী মি‌নিবাস শ্রমিক ইউনিলয়‌নের নির্বাহী সভাপ‌তি র‌ফিকুল ইসলাম মা‌নিক।

ব‌রিশাল পটুয়াখালী মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন বলেন, “বিশ্ববিদ্যাল‌য়ের মামলায় আমা‌দের দুই শ্রমিক‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। যা‌দের ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। কিন্তু আমা‌দের কোনো লোক ছাত্রদের ওপর হামলা চালায়‌নি। আমরাও তা‌দের ওপর হামলার ঘটনার নিন্দা জা‌নিয়ে‌ছি।”

ব‌রিশাল কোতোয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, “শ্রমিকেরা বি‌ক্ষোভ কর‌ছেন। অন্যদিকে বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষার্থীরাও আন্দোলন কর‌ছেন। আমরা উভয়প‌ক্ষের সঙ্গে কথা ব‌লে বিষয়‌টি সমাধা‌নের চেষ্টা কর‌ছি।”

উল্লেখ্য, বাস শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশ কয়েকটি মেসে হামলা চালানো হয়। এতে ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে বেশ কয়েকজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

প‌রদিন বুধবার সকাল থে‌কে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ করা হলে প্রশাস‌নের আশ্বা‌সে ১০ ঘণ্টা পর অব‌রোধ প্রত্যাহার করা হয়। হামলার ঘটনায় বিশ্ববিদ‌্যালয় প্রশাসন মামলা দা‌য়ে‌রের পর সেই মামলা প্রত্যাখ্যান ক‌রে পুনরায় শুক্রবার সড়ক অব‌রোধ ও মশাল মিছিল ক‌রে শিক্ষার্থীরা।