রাজধানীর এফডিসি সংলগ্ন হাতিরঝিল মোড়ে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে চলাচলকারী ১৯টি মাইক্রোবাস আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের পুলিশ। এতে নেতৃত্ব দেন ওই জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. আবু ইউছুফ।
মঙ্গলবার সকালে এগুলো আটক করা হয়।
ট্রাফিক জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অবৈধ মাইক্রোবাসের বিরুদ্ধে সবসময়েই অভিযান চালানো হয়। অবৈধ মাইক্রোবাস চলাচল পুরোপুরি বন্ধের জন্য এ বিশেষ অভিযান। কিন্তু অধিকাংশ মাইক্রোবাসের কাগজপত্র সঠিক থাকায় শুধু মামলা দিয়েই ছেড়ে দেওয়া হয়। পুলিশ অবৈধ মাইক্রোবাস চলাচল বন্ধে বদ্ধপরিকর। তবে হাজার হাজার যাত্রী থাকায় কর্তৃপক্ষকে বিকল্প পরিবহণের কথা ভাবতে হবে।
মাইক্রোবাস সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটককৃত গাড়ির নম্বরগুলো হলো- ১। ঢাকা মেট্রো-ম-০২-২৬৬, ২। ঢাকা মেট্রো-চ-১৫-২৬১৫, ৩। ঢাকা মেট্রো-চ-০২-২১১৭, ৪। ঢাকা মেট্রো-ঠ-১৪-০৩৬৩, ৫। ঢাকা মেট্রো-ম-০২-২১১০, ৬। ঢাকা মেট্রো-গ-১১-৯১৮৮, ৭। ঢাকা মেট্রো-চ-০২-০২২১, ৮। ঢাকা মেট্রো-চ-১৩-১৫৮৩, ৯। ঢাকা মেট্রো-চ-১৩-১৪৮৮, ১০। ঢাকা মেট্রো-গ-১১-৩৮৫২, ১১। ঢাকা মেট্রো-১১-৩৬২৩, ১২। ঢাকা মেট্রো-চ-৫১-৮২৭০, ১৩। ঢাকা মেট্রো-চ-৫৩-০৩২৭, ১৪। ঢাকা মেট্রো-চ-৫১-১২১১, ১৫। ঢাকা মেট্রো-চ-২৩-১৮০৩, ১৬। ঢাকা মেট্রো-চ-১৫-০৭৭৪, ১৭। ঢাকা মেট্রো-চ-১৪-০১৭৯, ১৮। ঢাকা মেট্রো-চ-১৫-১১৫৬, ১৯। ঢাকা মেট্রো-চ-১১-৮৯৬০ ।
উল্লেখ্য, গত আগস্টে ৪৯টি অবৈধ মাইক্রোবাস জব্দ এবং শতাধিক মাইক্রোবাসের চালক-মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।
কেএইচ





