করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৮১০ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৮ হাজার ৪৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৪৫৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।
শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ৪১ হাজার ৭৫১টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৬৪১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৩ লাখ ৪২ হাজার ১৯০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৬৮ হাজার ৮৪৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ৭৩ হাজার ৩৪৪টি।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬২ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৬৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৭ জনের মধ্যে পুরুষ ১০৮ জন আর নারী ৮৯ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ১৫ হাজার ৭৩৩ জন পুরুষ আর ৮ হাজার ৭৭ জন নারী মারা গেলেন।
মারা যাওয়া ১৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭৮ জন, চট্টগ্রাম বিভাগের ৫৩ জন, রাজশাহী ও সিলেট বিভাগের ৮ জন, খুলনা বিভাগের ১৮ জন, বরিশাল বিভাগের ১১ জন, রংপুর বিভাগের ৯ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন ১২ জন।
এমবি





