ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে গাঁজা ও ইয়াবাসহ মোসা: হাফছা (২২) ও মোসা: তানিয়া (১৫) নামের দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শশীভূষণ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোসা: হাফছা উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শশীভূষণ গ্রামের মো: শাহীনের স্ত্রী ও মোসা: তানিয়া একই এলাকার আ: আজিজের কন্যা। তারা দু’জন সহধর বোন।
শশীভূষণ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুর পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর, মো: মোজ্জাম্মেল, এএসআই মো: মনির হোসেন, শওকত ও সঙ্গীয় ফোর্স নিয়ে, শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শশীভূষণ গ্রামে অভিযান চালিয়ে আ: আজিজের ঘর থেকে মোসা: হাফছা ও তানিয়া নামের দুই নারীকে ২৫০ গ্রাম গাঁজা ও ১৩ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। তারা সর্ম্পকে আপন বোন।
তিনি আরও জানান, শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জাকির হোসেন বাদী হয়ে তিনজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় মোসা: হাফছার স্বামী মো: শাহীনও পলাতক আসামী করা হয়েছে। আসামী হাফছা ও তানিয়াকে বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে।
শাহীন/এমবি





