বগুড়া জেলার দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেনসিডিল ও কারসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লাগতাপাড়া এলাকার টুকু মিয়ার ছেলে মাসুদ রানা (৩০) ও কার চালক কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা নতুন ব্যাপারী পাড়ার আশরাফ আলীর ছেলে মো. সূর্য (২২)।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে হিলি থেকে ঢাকা অভিমুখী একটি কার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছিলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুস সবুরসহ সঙ্গীয় ফোর্স এতে তল্লাশি চালায়। এ সময় ১ হাজার ৫৫০ বোতল বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেইসঙ্গে একটি কার (ঢাকা মেট্রো-গ-১২-৫০৮৪) জব্দ ও ২ জনকে আটক করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী ১ হাজার ৫৫০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটকের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।
জেআই





