তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জরুরি মেরামত কাজের জন্য বুধবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মিরপুর ও কালসিসহ এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখবে।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।
বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ইসিবি থেকে মিরপুর পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালসি ফ্লাইওভারের নির্মাণকাজ করা হবে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিতাসের পাইপলাইন স্থানান্তরের জন্য মিরপুর ১০, ১১, ১২, ১৩, ১৫ এবং কালশি রোডের দুই পাশসহ আশেপাশের এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে।





