মহান স্বাধীনতা দিবস, ভোলা উদীচী শিল্পী গোষ্ঠীর নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা, শপথ গ্রহন ও আন্তজার্তিক নাট্য দিবস উপলক্ষে ভোলায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা।

উদীচী ভোলা জেলা সংসদের আয়োজনে শুক্রবার রাতে শহরের কবি মোজাম্মেল হক টাউন হল রুমে এ বর্নাঢ্য অনুষ্ঠান হয়। ব্যাতিক্রমধর্মী এ অনুষ্ঠানে ছিলো হাজারো মানুষের ভীড়।

জেলা সংসদের সভাপতি অসীম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলার জেলা প্রশাসক মো: সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ঠ ব্যবসায়ী মাইনুল ইসলাম বিপ্লব, সহকারী পুলিশ সুপার রামানন্দ সরকার, ভোলা থিয়েটার সভাপতি সাংবাদিক নাসির লিটন, সিনিয়র সহ-সভাপতি অতুন করঞ্জাই, লেডিস ক্লাস সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না।

আলোচনা সভা শেষে নব কমটির সদস্যদের সপথ বাক্য পাঠ করান সংগঠনের সভাপতি। এরপরেই উদীচীর শিল্পীরা গন সংগীত ও দেশের গান পরিবেশেন করে দর্শকদের মুগ্ধ করেন।

একই মঞ্চে দর্শকদের বাড়তি আকর্ষণ হিসাবে মঞ্চায়িত হয় ছোটন সাহা’র রচনা ও নির্দেশনায় নাটক ‘বুড়ার বিয়ে বাতিক’।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, মেসবাহুল আলম, বিল্লাল হোসেন, বৃস্টি নাগ, চুমকি নাগ, মুরাদ হোসেন, পারভেজ, হৃদয়, ইয়ামিন, মিস্টি, রিয়া, মিম, পল্লব, রিভা, গোপাল, বিলাস, নোমান, রাজস্বি ও ছোটন সাহা।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন, শারমিন আক্তার শ্যামলি।

এমকে