ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বাংলাদেশ বিরোধী সন্ত্রাসী তৎপরতা চালানোর বিষয়ে তথ্য জানতে দিল্লির কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ।

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস বুধবার সকালে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা খালেদা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ চিঠি পাঠানো একটি রুটিন ওয়ার্ক। কলকাতার বর্ধমানে বোমা বিস্ফোরণ ও পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা এবং বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত বন্ধ করে দেওয়ার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বেশকিছু খবর জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাই প্রকৃত বিষয়টি কি তা জানতে দিল্লির কাছে এ চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত: গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত খবরে জানা যায়, পশ্চিমবঙ্গের পাঁচ সীমান্তবর্তী জেলা যথাক্রমে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে অন্তত ৬৫টি জঙ্গি শিবির সক্রিয়।

কেএ