ভোলা জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্প অর্পনের মাধ্যমে পালিত হয়েছে মহান মাতৃভাষা দিবস।

রাত ১২টা ১ মিনিটে কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতারের নেতৃত্বে অন্যান্য শিক্ষকবৃন্দসহ ভাষা সৈনিকদের প্রতি পরম শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন ।

এরপর সকল ৭টায় সমাজকর্ম বিভাগ থেকে শুরু হয়ে এক এক করে অন্যান্য সকল বিভাগ শহীদ মিনারে পুষ্প অর্পন করেন । পুষ্প অর্পণের পর পরই শুরু হয় সাংস্কৃতি অনুষ্ঠান । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসাক মো. সেলিম রেজা । এ সময় তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারী বলার বিষয় নয় এটি অনুভব করার বিষয়। আমরা আমাদের 'মা'কে 'মা' বলে ডাকতে চেয়েছিলাম, প্রিয়জনকে বলতে চেয়েছিলাম তোমাকে ভালোবাসি। কিন্তু হানাদাররা আমাকে আমার মায়ের ভাষায় কথা বলতে দিতে চাইনি। আমরা তার প্রতিবাদ করি, ছিনিয়ে আনি আমাদের মায়ের ভাষা বাংলাকে।

এক সময় ২১শে ফেব্রুয়ারী ছিল শুধুই আমাদের। কিন্তু আজ ২১শে ফেব্রুয়ারী হয়েছে সারা পৃথিবীর। আজ এ দিবসটি পালিত হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। অন্য ভাষায় হাজারো কথা বলার পরও মনে হয় মায়ের ভাষায় কথা বলতে না পারলে ইলিশ মাছের পিটের কাটাকে কাটা চামচ দিয়ে খাওয়ার মতো ।

অনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মহসিন গোলদার, সমাজকর্ম বিভাগীয় প্রধান কাজী শোহরাব উদ্দিনসহ অন্যান্য সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। উপস্থিত ছিলেন কলেজের ছাত্র-ছাত্রী এবং অফিস সহকারীরা ।

অনুষ্ঠান শেষে ভোলা কলেজে ৭দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন একাদশ বিজ্ঞান এবং রানার্স আপড সমাজকর্ম বিভাগকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা।

জেডআই