এ সমাজের মানুষ আমাদের ভালবাসার স্বীকৃতি দিল না, ইচ্ছা ছিল দুজনে সুখের ঘর বাধবো। কিন্তু পরিবারের লোকজন আমার ভালবাসার মানুষটিকে মেনে নিতে পারলো না। তাই আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছি এ জীবনের দুজনের মিল না হলে যেন পরজীবনে দুজনের মিলন হয়। তাই আমরা আত্মহত্যার পথ বেছে নিলাম। আমাদের আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। মৃত্যুর পর যেন আমাদের দুজনের কবর এক সাথেই দেওয়া হয় এটি সকলের প্রতি অনুরোধ করেন আঁখি তার চিঠিতে।
শনিবার রাতে ঠাকুরগাঁও পৌর এলাকা হঠাৎ পাড়া মহল্লায় নূর নবী আকাশ তার শ্বশুড বাড়িতে নূর নবী আকাশ ও তার প্রেমিকা আঁখি ২ জনে বিষপান করে আত্মহত্যা করে।
তারা হলেন ঠাকুরগাঁও পৌরসভার ১০নং ওয়ার্ডের আকচাডাঙ্গী মহল্লার রশিদুল আলমের মেয়ে আঁখি (১৮) ও প্রেমিক সদর উপজেলা নারগুন কহরপাড়া আকিম উদ্দিনের ছেলে নুর নবী আকাশ (২৩)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলা নারগুন কহরপাড়া এলাকার নুর নবী আকাশ দুই বছর আগে পৌর এলাকার হঠাৎপাড়া মহল্লায় বিয়ে করেন। বিয়ের পর থেকে আকচাডাঙ্গী এলাকার স্কুল ছাত্রী আঁখির সাথে প্রেমের সম্পক গড়ে ওঠে। নুর নবী আকাশ প্রেমিকা আখিকে বিয়ে করব বলে ২জনে সম্মতি হয়। কিন্তু নূর নবী আকাশ প্রথম স্ত্রী আশা আক্তার পারুল বিয়ের সম্মতি না দেয়ায় ২জনে আত্মহত্যার পথ বেছে নেয়।
গতকাল শনিবার রাতে দুই প্রেমিক যুগল একসাথে মিলিত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহন করে। তারপরে দুজনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন স্থানীয় লোকজন তাৎক্ষনিক ভাবে দুজনকে উদ্ধার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রেমিকা আখিকে মৃত ঘোষনা করেন ও প্রেমিক নূর নবী আকাশের অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।
আরিফ





