আসামি পালানোর ঘটনায় শাহজাদপুর থানার তিন পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ এ তথ্য জানান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে বৃহস্পতিবার কনস্টেবল এনামুল, গণেশ ও রবিউলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে এক আসামিকে গ্রেফতার করে ব্যাটারি চালিত অটোরিকশায় করে থানায় ফেরার পথে ঘুমিয়ে পড়েন কনস্টেবল এনামুল, গণেশ ও রবিউল। এই সুযোগে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার তাদের তিনজনকে প্রত্যাহার করা হয়।

এসএইচ