নোয়াখালীর চাটখলি উপজলোর মকোরচর গ্রাম থেকে পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আবদুল মালেক (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলশি।
রোববার (১২ জুন) ভোরে তাকে গ্রেফতার করা হয়। চাটখিল উপজেলার বদলর্কোট ইউনয়িনরে মেকারচর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবদুল মালেক একই গ্রামরে আতিক উল্যার ছেলে।
চাটখলি থানার ওসি (তদন্ত) আবুল খায়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আবদুল মালেক র্দীঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিলো। তার বিরুদ্ধে চাটখিল থানায় ৬টি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভোরে আবদুল মালেকের বাড়িতে অভিযান চালিয়ে গুলি ভর্তি অস্ত্রসহ তাকে গ্রেফতার করে।
এঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এমআইএস





