চট্টগ্রাম জেলায় লোহাগাড়ায় চুনতির খাঁনদিঘী মহাসড়ক এলাকা হতে রাত ১০টার সময় পুলিশের অভিযানে ২টি দেশীয় অস্ত্রসহ ২জন কে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।এসময় তাদের ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: (১)জমির উদ্দীন পিতা জামাল উদ্দীন সাং:হারবাং কালা সিকদার পাড়া চকরিয়া কক্সবাজার।(২):মোঃ সেলিম পিতা সিরাজ মিয়া চকরিয়া কক্সবাজার। এই অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার এস আই সোলাইমান পাটোয়ারী ও তার সঙ্গীয় ফোর্স।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হচ্ছে বলে আমাদের জানিয়েছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এস আই জয়নাল।
মাসুম/জেড





