গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারী।তিনি ছাড়াও আরো দুজন প্রার্থী আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ।
তারা হলেন- সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্যাহ আল মামুন এবং আওয়ামী লীগ নেত্রী সৈয়দা খাজা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ মার্চ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই প্রার্থীরা নেমে পড়েছে প্রচারণায়। তা ছাড়া অনেক নেতা মনোনয়নপত্র সংগ্রহের জন্য এখন ঢাকায় অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে।
রুবেল/নাজিব





