রাশেদ প্রধান তার বক্তব্যে তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ এবং ‘লন্ডন থেকে আসা মুফতি’ বলে সম্বোধন করেছেন।
এর প্রতিবাদে রাশেদ প্রধানের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন অনেকে। এ সময় কর্মসূচি পালনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত থাকায় রাশেদ প্রধানের পিএস জনি নন্দীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
এনএইচ