শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। তাঁদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষের নিরাপত্তাও নিশ্চিত হচ্ছে না।
নাহিদ ইসলাম বলেন, এসব ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তাঁরা পদত্যাগ না করলে আন্দোলন আরও বিস্তৃত হবে এবং মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করা হবে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গঠিত সংবিধান সংস্কার কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তাঁর অভিযোগ, দেশ পরিচালনায় তারেক রহমানের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই; বরং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির প্রবণতা দেখা যাচ্ছে। বিএনপির মধ্যে নব্য স্বৈরাচারের উত্থান ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে ফিরতে পারে বলে আলোচনা রয়েছে। বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদেরও রক্ষা করতে পারেনি, জনগণকে কীভাবে নিরাপত্তা দেবে—এমন প্রশ্ন তোলেন তিনি।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। তাঁর বক্তব্যে সীমান্তে হত্যা, হিন্দু সম্প্রদায়কে ঘিরে ষড়যন্ত্র এবং পাহাড়ে অস্থিরতা তৈরির বিষয়গুলো উঠে আসে।
এস
















