নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে সাইমুম (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১১টায় উপজেলার চৌমুহনী পৌরসভার কলেজ রোড এলাকার নাহার মঞ্জিল বাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু সাইমুম উপজেলার চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ডের আবদুল হক জাবেদের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে সাইমুমকে নিয়ে তার মা গৃহস্থালির কাজ করতে নাহার মঞ্জিলে আসেন। এ সময় ওই বাসার পাশে সেপটিক ট্যাংকে সাইমুম পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় একটি হাসপাতালে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এম এ