নড়াইলে পুলিশি কর্তৃক মহিলাদের শারিরীকভাবে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে পৗরসভার ৭ নং ওয়ার্ডবাসীর আয়োজনে নড়াইল পানি উন্নয়ন বোর্ড চত্বরে এ মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাকিয়া পরভীন, মিলন শেখ, রফিকুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তরা অভিযোগ করে বলেন, নড়াইল-গোবরা সড়কের মাছিমদিয়া এলাকায় দির্ঘদিন যাবৎ সড়ক চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার নড়াইল সদর থানার উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওইস্থানে ইট ফেলার জন্য যায়।

এসময় এলাকাবাসীর সাথে পুলিশের বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ মহিলাদের শারিরীকভাবে লাঞ্চিত করে। এঘটনার জড়িত পুলিশের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন বক্তরা।

এমবি