উন্নত প্রযুক্তির ছোয়ায় গাইবান্ধার সাদুল্যাপুরে ৫টি সিনেমা হল হারিয়ে গেছে। বাসা বাড়ির টেলিভিশনে ডিস সংযোগ ও হাতের মুঠোয় মোবাইল ফোন থাকার কারনে সাদুল্যাপুর শহরের হাসনাহেনা, মিরপুরের সোমা, নলডাঙ্গার বধূয়া, ধাপেরহাটের সজনী ও ভাই ভাই সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এখন আর সিনেমা হল চালু নাই বলে জানা গেছে।

সিনেমা হল বন্ধের কারণ হিসাবে আরও জানা যায়, ছবির কাহিনী ও দৃশ্যতে নানান অসামাজিকতা থাকায় দেশীয় চলচ্চিত্রের দর্শকশূন্যতা দেখা দিয়েছে। একারনেই মূলত সিনেমা হলগুলো বন্ধ হয়েছে।

এতে চলচ্চিত্র শিল্প যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার। সিডিসহ উন্নত প্রযুক্তির মোবাইলে যে কোন চলচ্চিত্র এখন সহজেই দেখতে পাওয়া যায়।

এছাড়া স্যাটেলাইট টিভির কারণে ভারতীয় চলচ্চিত্র ও টিভি সিরিয়ালগুলো দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

সিনেমা হল মালিকরা জানায়, ছবির মান নিম্নমুখী হওয়ায় সম্প্রতি দর্শক সংখ্যা ব্যাপক হারে কমেছে। চলচ্চিত্রের ক্রয় মূল্য বৃদ্ধি, যন্ত্রাংশ ও পরিচালনা ব্যয় বৃদ্ধিসহ সামগ্রিকভাবে ব্যয় বৃদ্ধি পেলেও সে তুলনায় আয় বহুলাংশে কমে গেছে। ফলে সিনেমা হল পরিচালনা লোকসানি ব্যবসায় পরিণত হয়েছে বলে তারা জানান।

এমকে