পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ছুটি কাল (বুধবার) থেকে শুরু হবে, যা আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে বলে রেজিস্ট্রার অফিস সূত্র জানিয়েছে।

ছুটি শেষে ৫ আগস্ট হতে প্রশাসনিক ও ৭ আগস্ট থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. দেবাশীষ শর্মা বলেন, ছুটি শেষে আগামী ৬ আগস্ট শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবাসিক হলসমুহ খুলে দেয়া হবে।

উল্লেখ্য, পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২৮ জুন হতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটি শুরু হয়।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ