রাজধানীর ভাসানটেক এলাকায় বাক প্রতিবন্ধী তরুণী (২০) ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার পর থেকেই ধর্ষক সিদ্দিক পলাতক রয়েছে বালে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর দেওয়া অভিযোগের প্রেক্ষিতে ভাসানটেক থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

দুপুরে ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবিএম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই এলাকার সিদ্দিক নামে এক দুর্বৃত্ত গত মঙ্গলবার (১৪ জানুয়ারী ২০১৬) প্রতিবন্ধী তরুণীকে নিয়ে পালিয়ে যান। দুইদিন কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি।

অনেক খোঁজাখুঁজির পর আজ বৃহস্পতিবার সকালে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ধর্ষক সিদ্দিক বর্তমানে পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

এআই