চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তিন অস্ত্রসহ ফেরদৌস আরা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

উপজেলার কধুরখিল গ্রামে মঙ্গলবার রাত ৮টার দিকে জাকির নামে এক ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে ফেরদৌস আরাকে তিন অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।

এ সময় তার হেফাজত থেকে দু’টি দেশে তৈরি বন্দুক ও ২০ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি এবং একটি বন্দুকের বাট উদ্ধার করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বলেন, ‘আটক ফেরদৌস আরা ডাকাত হানিফের স্ত্রী। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে রেকি করে ডাকাতদের তথ্য সরবরাহ করেন। পরে ডাকাতি সংঘটিত হয়। গত ২২ সেপ্টেম্বর বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ গ্রামে ডাকাতের গুলিতে এক শিশুর মৃত্যুর ঘটনায় জাকির বাহিনী জড়িত ছিল।

জেএ