রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালোনো হয়। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ৫২ জনের কাছ থেকে ৪ হাজার ৪২৫ ইয়াবা, ৫৬৩ গ্রাম হেরোইন, ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৬০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।
এমবি





