নবনিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, 'আমরা আমাদের আইন অনুযায়ী কাজ করি।'
তিনি বলেন, 'পুলিশের দায়িত্ব পালনে সরকারের যে হুকুমের কথা বলা হয়েছে আমি মনে করি এটা ঠিক নয়'।
বুধবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কমিশনার বলেন, 'আমরা আমাদের আইনের মধ্যে থেকে জনগণের নিরাপত্তা দিয়ে যাবো। কেউ জনগণের জানমাল লুন্ঠন বা নাশকতার সৃষ্টি করার চেষ্টা করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এআর





