অবৈধপথে ভারতে গিয়ে আটক ২৯ বাংলাদেশী নারী ,শিশু ও পুরুষকে বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়।
২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ টাইমনিউজবিডিকে জানান, অবৈধপথে ভারতে গিয়ে সেখানকার সীমান্তবর্তী বনগাও এলাকায় বিএসএফ’র হাতে আটক হয় ২৯ বাংলাদেশী নারী ,শিশু ও পুরুষ। বিএসএফ তাদের কারাগারে না পাঠিয়ে শনিবার রাত সাড়ে আটটায় বিজিবির কাছে হস্তান্তর করে।
তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১১-সি ধারায় মামলা দিয়ে রাতেই বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৮জন নারী, ১৭জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র এদের সীমান্তর পথে পাচার করে ভারতে নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক আশরাফ হোসেন জানান, আটক নারী-পুরুষদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
এআই





