লক্ষ্মীপুর জেলার কমলনগরে চলন্ত যাত্রিবাহী পিকআপ (লেগুনা) থেকে সিটকে পড়ে মো. শাকিল (১৩) নামের এক শিশু হেলপারের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের সওদাগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারাপুর এলাকার বাসিন্দা আনোয়ার উল্যার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগতি থেকে লক্ষ্মীপুরগামী দুটি দ্রুতগতির লেগুনা একটি অপরটিকে ওভারটেক করতে গেলে লেগুনার পেছনে ঝুলে থাকা হেলপার শাকিল রাস্তায় সিটকে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।
জেডআই





