রাজধানী ঢাকার মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজধানীর রমনা থানায় মামলা করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাদী হয়ে রমনা থানায় এ মামলা করে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, মঙ্গলবার সকালে রমনা থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় পুলিশ মামলা করেছে।

গত রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মগবাজারের একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ৭ জন নিহত, আহত হন অর্ধশতাধিক।

এইচএন