নওগাঁর মহাদেবপুর উপজেলায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার নওগাঁ-নজিপুর মহাসড়কের মোন্নাকুড়ি মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, সকালে স্থানীয়রা সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু সড়ক দুর্ঘটনায় হতে পারে। কারণ উদ্ধারের সময় রক্তাক্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএইচ





