গাছ থেকে পড়ে আবুল রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে ভোলা সদরে এ দুর্ঘটনা ঘটে। সে রামদাসপুর এলাকার এনায়েত মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল রহমান সকালে তার ঘরের পাশের শিষ্টি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন। এ সময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে আহত হন তিনি।
পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ট্রলারে করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোবাশ্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এআর





