লালমনিরহাটে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগে জয় চন্দ্র (২৩) নামে এক স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে সদর থানা পুলিশ স্ত্রী লিমা রানীকে (১৯) হত্যার আভিযোগে জয়কে তার নিজ বাড়ি থেকে আটক করেন। আটক জয় চন্দ্র সদর উপজেলার হারাটি ইউনিয়নের হীরামানিক গ্রামের মনি চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট পৌরসভার স্টোর পাড়া এলাকার নিমাই চন্দ্রের মেয়ে লিমা রানীর সাথে গত বছর জয় চন্দ্রের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে বিবাদ চলে আসছে। এ নিয়ে প্রায় তাদের মাঝে ঝগড়া লেগে থাকতো।

সোমবার রাতে শ্বশুর বাড়ি থেকে লিমাকে নিয়ে বাড়ির পথে রহনা হন জয় চন্দ্র। এ সময় পথি মধ্যে স্ত্রীকে শ্বাস রোধে হত্যা করে জঙ্গলে ফেলে চলে যাওয়ার অভিযোগ লিমার পিতার পরিবারের। পরদিন মঙ্গলবার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর চিনিপাড়া এলাকায় লিমার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ লিমার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে ঘাতক স্বামী জয় চন্দ্রকে আটক করা হয়েছ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমই