বেনাপোল বড়আচড়া গ্রাম থেকে ৩টি পিস্তল, ৩ টি ম্যাগজিন, ৬৬ রাউন্ড গুলি ও ১ কেজি গান পাউডারসহ শিমুল হোসেন (২৫)কে আটক করেছে যশোর র‌্যাব ৬।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টার সময় তাকে আটক করা হয়। বড়আচড়া গ্রামের মধু মিয়ার ছেলে শিমুল।

যশোর র‌্যাব ৬ ক্যাম্পের কমান্ডার এএসপি সমির সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিমুল হোসেন ভারত থেকে বিপুল পরিমান অস্ত্র ও গুলি এনে তার বাড়ির রান্না ঘরের চুলার মধ্যে মজুত করেছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি টিম মঙ্গলবার সকাল ১১ টার সময় তার রান্না ঘরের চুলার ভিতর থেকে অভিযান চালিয়ে ৩টি পিস্তল, ৩ ম্যাগজিন, ৬৬ রাউন্ড গুলি ও ১ কেজি গান পাউডারসহ শিমুলকে আটক করেছে।

নাছির/এসএম