নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আবির (০৩) নামে একটি শিশু‍র ম‍ৃত্যু হয়েছে।

রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউপির পিতলগঞ্জ দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবির হোসেন পিতলগঞ্জ দক্ষিণপাড়া এলাকার তেল ব্যবসায়ী আলী হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে খেলার ছলে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় শিশু আবির। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা ওই ডোবা থেকে আবিরের মরদেহ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওএফ