চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদার হাট এলাকায় একটি কন্টেইনারবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বুধবার সকাল পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর পরই চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্রেনের বগিসমূহ উদ্ধার কাজ শুরু করেছে।

সীতাকুণ্ডের ভাটিয়ারী স্টেশন মাস্টার শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঢাকার কমলাপুর আইসিডি থেকে কন্টেইনারবাহী একটি ট্রেন চট্টগ্রামে প্রবেশের সময় সীতাকুণ্ড উপজেলার ফৌজদার হাট এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়।

এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী ট্রেন বগি উদ্ধারে কাজ শুরু করেছে। রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস কুমিল্লার কাছে আটকা পড়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখি একটি ট্রেনও মিরসরাইয়ের কাছে আটকা পড়েছে।’

এসএইচ