রাজধানীর শাহজানপুর এলাকায় তাহমিনা (২৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উত্তর শাহজাজানপুরের একটি বাসা থেকে (বাসা নং ৩৭৯/২/১) তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত তাহমিনা কুমিল্লার মুরাদ নগর এলাকার বামন নগর গ্রামের মৃত করিম ভূঁইয়ার মেয়ে।

 

শাহজাজানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, তাহমিনা মানসিক রোগী ছিলেন। মানসিক চিকিৎসা করাতে তাকে মানসিক ইনস্টিটিউটে নিয়ে গিয়েছিলো তার পরিবার। মানসিক সমস্যা থেকেই তাহমিনা আত্মহত্যা করতে পারেন।

 

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওএফ