ভারতের রাষ্ট্রপতির প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে নড়াইলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইলের আশার আলো কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লিয়াকত আলীর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে স্মরণ সভায় বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম নবী,স্বপন কুমার রায়, মনিরতন বিশ্বাস, মহব্বত হোসেন প্রমুখ।

শুভ্রা মুখার্জির সম্মানে তার মামাবাড়ি এলাকায় প্রতিষ্ঠিত নড়াইলের তুলারামপুরের আশার আলো মহাবিদ্যালয়ে আজ বৃহস্পতিবার একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া তুলারামপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুধবার এবং আজ বৃহস্পতিবার পাঠদান বিরতি দিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধানশিক্ষক নিভা বিশ্বাস জানান, দু’দিনের পাঠদান বিরতি ছাড়াও আগামী শনিবার সকাল ১০টায় আত্মার শান্তি কামনায় বিদ্যালয়ে প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এসএইচ